| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ২৩:১৩:৪৮:অপরাহ্ন  |  ২১৭১৭৭৫ বার পঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে আজ  সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা
ছবির ক্যাপশন: শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ ২য় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ২য় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী।

এর আগে গতকাল জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরে রাষ্ট্রপক্ষ। এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা জবানবন্দিও সাক্ষ্যও সরাসরি সম্প্রচার করা হয়।

আলোচিত এ মামলার প্রধান তদন্ত কর্মকর্তার উত্থাপিত প্রমাণ হিসেবে আজও কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষ দাবি করে, কোন ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারিদের উপর মারণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে রংপুরের বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ মামলার সাক্ষ্যগ্রহন হবে ট্রাইব্যুনাল – ২ এ। এছাড়া আজ কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি ইনুকে ট্রাইবুনালে হাজির করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪