| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে বিনিয়োগে এখনো জটিলতার পাহাড়

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০২:১৫:০৭:পূর্বাহ্ন  |  ৪৩০৮৭২৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে বিনিয়োগে এখনো জটিলতার পাহাড়
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বাংলাদেশে বিনিয়োগের সীমাবদ্ধতা কমাতে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করলেও এখনো বাধা রয়েছে। বাংলাদেশে বিনিয়োগের বাধার জন্য ৫টি কারণ চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালের বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যা গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বাংলাদেশ অংশে উল্লেখ করা হয়েছে, গত এক দশকে বাংলাদেশে বিনিয়োগের সীমাবদ্ধতা কমাতে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করা হয়েছে। যেমন- বিদ্যুৎ পরিষেবা আরও ভালোভাবে নিশ্চিত করার প্রচেষ্টা রয়েছে। তবে বিদেশি বিনিয়োগ এখনও বাধাগ্রস্ত হচ্ছে। এসব বাধার মধ্যে রয়েছে- অপর্যাপ্ত অবকাঠামো, সীমিত অর্থায়ন, আমলাতান্ত্রিক বিলম্ব, বিদেশি সংস্থাগুলোর জন্য অন্যায্য করের বোঝা ও দুর্নীতি।

প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র বিক্ষোভকারীদের ওপর কয়েক সপ্তাহ ধরে সহিংস দমন-পীড়নের পর ৫ আগস্ট, ২০২৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের সংস্কারের কাজ শুরু করে, কিন্তু দৈনন্দিন নিয়ন্ত্রক দৃশ্যপটের বেশিরভাগই অপরিবর্তিত রয়েছে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪