| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে মহাসড়ক জুড়ে নৈরাজ্য, নির্বিকার প্রশাসন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৪:৩৮:০৬:পূর্বাহ্ন  |  ২০৫৪০৪০ বার পঠিত
অভয়নগরে মহাসড়ক জুড়ে নৈরাজ্য, নির্বিকার প্রশাসন
ছবির ক্যাপশন: অভয়নগরে মহাসড়ক জুড়ে নৈরাজ্য, নির্বিকার প্রশাসন

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোর খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত অংশে অবৈধ যানবাহন,অদক্ষ চালক, বেপরোয়া গতি,অবৈধ পার্কিং, মহাসড়কের পাশে অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ব্রিজস্কেল, মহাসড়কের উপর ট্রাক লোড, সড়কের পাশে উন্মুক্ত কয়লা, বালি ও জিপসামের ড্যাম্পের জন্য পুরো মহাসড়কে যাতায়াত করা এখন ভয়াবহ ঝুকিপূর্ণ । 

কয়লা,জিপসাম ও বালুর ড্যাম্পের জন্য সংকীর্ণ  হয়ে পড়েছে যশোর খুলনা মহাসড়কের রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত। সংকীর্ণ সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে । সড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় নানা দূর্ঘটনা, বেড়েই চলেছে সড়ক দূর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা। 

বিশেষ করে বেঙ্গল গেট থেকে ভাংগাগেট পর্যন্ত সড়কের পাশে উন্মুক্ত ভাবে করা জিপসাম সারের ড্যাম্পের ধুলো , ভাংগাগেট এলাকা থেকে প্রেমবাগ পর্যন্ত উন্মুক্ত কয়লা ও বালির ড্যাম্পের ধুলো এ সড়কে চলাচল করাকে দুর্বিষহ করে তুলেছে।

নওয়াপাড়া বাজার থেকে বসুন্দিয়া পর্যন্ত লোড করা ও খালি ট্রাক গুলো মহাসড়ক জুড়ে এমন ভাবে দাড়িয়ে থাকে  দেখলে মনে হবে এটা কোন মহাসড়ক না, যেন ট্রাক পার্কিং এলাকা।

মহাসড়ক জুড়ে অদক্ষ চালকের হাতে বেপরোয়া গতিতে চলছে নসিমন, করিমন, ইজিবাইক, মটর চালিত ভ্যান, মাহেন্দ্রর মত অবৈধ যানবাহন। মহাসড়ক জুড়ে এদেরই রাজত্ব। এ ছাড়াও অদক্ষ চালকের হাতে বেপরোয়া গতিতে চলছে বালি ও কয়লা বহনকারী কয়েক'শ ডাম্প ট্রাক। খোলা ট্রাকে বহনকরা বালি ও কয়লা সড়ক জুড়ে উড়তে থাকে, যা সড়কে চলাচলকারী মানুষের চোখে মুখে প্রবেশ করাসহ হোটেল-রেস্তোরা ও বাড়িতে প্রবেশ করে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছে। এদের চলাচল নিয়ন্ত্রণ ও সাধারনের অসুবিধা দেখার জন্য যেন কেউ নেই। 

নওয়াপাড়া বাণিজ্য কেন্দ্র হওয়াতে মহাসড়কের পাশেই অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে অনেকগুলি ব্রিজস্কেল। এই সকল ব্রিজ স্কেল ব্যবহারের জন্য তাদের কোন নিজস্ব পার্কিং এর জায়গা না থাকায় মহাসড়কের উপর থাকে ট্রাকের দীর্ঘ সারি, এ জন্য নিয়মিত লেগে থাকে ভয়াবহ যানজট।

পুরো উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা নওয়াপাড়া বাজারের নুরবাগ মোড়ে গড়ে উঠেছে মাহেন্দ্র, ইজিবাইক, ব্যাটারি চালিত ইজিভ্যানের স্ট‍্যান্ড । সাথে সড়কের উপর অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন দোকান। ফলে, এই এলাকায় সংকীর্ণ হয়ে পড়েছে মহাসড়ক । সাথে সড়কের উপর যাত্রীবাহী বাস দাড়িয়ে রেখে যাত্রী উঠানামা করানোর ফলে তৈরি হয় তীব্র যানজট। 

নুরবাগ মোড়ে কথা হয় পথচারী হাফিজুর বিশ্বাসের সাথে, তিনি বলেন এখানে গাড়ি আর দোকানের জন্য রাস্তায় হাঁটা যায়না, হাঁটতে গেলে শরীরে ভ্যান বা ইজিবাইকের আঘাত লাগবেই। 

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি (অফিসার ইনচার্জ)  মো. ফজলুল করিম বলেন,  মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উন্মুক্ত ভাবে বালি ও কয়লা পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচিত হচ্ছে। পাশাপাশি জনসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন করে যাচ্ছি, যেন আমরা সবাই মিলে সড়ক ও পরিবহন আইন মেনে সুন্দর ও সুশৃঙ্খল মহাসড়ক তৈরী করতে পারি।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪