| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক মন্ত্রীর পিএস তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব জব্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৫:১৪:৩৪:পূর্বাহ্ন  |  ২০৭০৩৯২ বার পঠিত
সাবেক মন্ত্রীর পিএস তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব জব্দ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এসব হিসাবে অবৈধ লেনদেন হয়েছে ছয়শত ৫৩ কোটি ৩৬ লাখ টাকা।

আবেদনে বলা হয়, অভিযুক্ত তৌফিকা করিম আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অর্জিত অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানি লন্ডারিংয়ের অপরাধ করায় তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক হিসাবের সর্বমোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা এবং ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন হয়েছে।

বর্তমানে হিসাব ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা স্থিতি রয়েছে।

এই সন্দেহভাজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধভাবে অর্থ গ্রহণ করে বিভিন্ন দেশে পাচার করেছে মর্মে তথ্য পাওয়া যায়। যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ (শ) (২৬) ও (১৪) ধারা মতে সম্পৃক্ত অপরাধ। যা একই আইনের ২(ক) ধারা অনুযায়ী অর্থ বা সম্পত্তি পাচার ও ২ (ফ) (আ) ধারা অনুযায়ী মানি লন্ডারিংয়ের পর্যায়ভুক্ত।

এ জন্য এসব ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। অবরুদ্ধ করা না হলে এই অর্থ অন্যত্র হস্তান্তর হতে পারে। আদালত এ আবেদন মঞ্জুর করেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪