| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পর্তুগালে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আমাদোরা ও সিন্ত্রার কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ০৯:৩১:৪০:পূর্বাহ্ন  |  ২২৪১৯০৯ বার পঠিত
পর্তুগালে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আমাদোরা ও সিন্ত্রার কমিটি গঠন

ইউরোপ ব‍্যুরো : `আজকের অঙ্গীকার এক সাথে হবো বারবার, নিরাপত্তা রক্ষায় হবে আমাদের অধিকার " এই  স্লোগানকে  সামনে রেখে পর্তুগালের ‘আমাদোরা’ ও ‘সিন্ত্রা’র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে গঠন হলো "বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আমাদোরা সিন্ত্রা "।

২৯ সেপ্টেম্বর আমাদোরার স্থানীয় একটি হল রুমে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ব্যবসায়িক উন্নয়ন সমৃদ্ধির জন্য, স্থানীয়  ১৮০ জন ব্যবসায়ী এক হয়ে মোঃ মাজহারুল ইসলাম জিকুকে সভাপতি ,বেলাল আহমেদকে সাধারণ সম্পাদক, শশীকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যর একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। পর্তুগালের আমাদোরা ও সিন্ত্রা সিটি কর্পোরেশনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের একতা, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হলো নতুন এই ব্যবসায়িক সংগঠন।

মনজুরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় ব্যবসায়ীদের নিয়ে গড়া সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ডক্টর এম মাহফুজুর হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন ও শাহ্ আলম কাজল। এছাড়া আরো উপস্থিত ছিলেন পর্তুগালের লিসবনের কমিউনিটি ব্যক্তিত্ব আবু নাঈম, অধ্যাপক আবু সাইদ, রনি মোহাম্মদ, মোশারফ হোসেন, জুবায়ের হোসেন, শাহ জাহান, হেলাল উদ্দিন, হাফিজ আল আসাদ প্রমুখ।

আলোচনা সভার শুরুতে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সোয়েব হোসেন সাগর ও আবদুল আলিম।

সম্প্রতি  উক্ত এলাকাগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও একজন প্রবাসী বাংলাদেশিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে  ঐক্যবদ্ধ হওয়া, ব্যবসায়ীদের সুরক্ষা-নিরাপত্তা এবং স্বার্থ রক্ষার জন্যই নতুন  এই ্সংগঠন গঠিত হলো।

অনুষ্ঠানে আগত অতিথিরা, বলেন‘ প্রবাসে থেকে একে অপরের পাশে থাকাই আমাদের বড় অর্জন । এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪