| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ১০:০৫:০৫:পূর্বাহ্ন  |  ২০৬৪৮৮৩ বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী (৪০), ঢাকা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আবু সাইদ (৪২), জাতীয় শ্রমিক লীগের কমলাপুর শাখার সদস্যসচিব মাসুদ পারভেজ (৪৭), রাজধানীর বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম (৪৮), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০), ঢাকা মহানগর উত্তরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কামাল হোসেন মৃধা (৩৭) ও রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য মো. সাগর হাসান (৩২)।

ডিবি সূত্রে আরও জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ পল্টন থানার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে সলিম পাটোয়ারীকে গ্রেপ্তার করে। একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানার ভাটুলিয়া এলাকায় অভিযান চালিয়ে  আবু সাইদকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে দুপুর ২টার দিকে গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করে। ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম রাত ৮টার দিকে বংশাল থানার নয়াবাজার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব আলমকে গ্রেপ্তার করে।

অন্যদিকে রাত ৮টার দিকে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে খাজা টিপু ফরহাদকে গ্রেপ্তার করে গোয়েন্দা মিরপুর বিভাগ। পরে রাত ৯টার দিকে দারুস সালাম থানা এলাকা থেকে কামাল হোসেন মৃধাকে গ্রেপ্তার করে মিরপুর জোনাল টিম।

এছাড়া মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও গোয়েন্দা বিভাগের অন্য একটি টিম মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে সাগর হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪