| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে বিএনপি নেতার পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ০১:২০:৫৪:পূর্বাহ্ন  |  ২০৪৬২৪৬ বার পঠিত
শ্রীপুরে বিএনপি নেতার পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়
ছবির ক্যাপশন: পূজামন্ডপ পরিদর্শনকালে আলহাজ্ব মনোয়ার হোসেন খান

 শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা জেলা বিএনপি'র অন্যতম ত্যাগী নেতা,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ও আগামী সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মনোয়ার হোসেন খান  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দূর্গাপূজাকে সাড়ম্বরপূর্ণভাবে উদযাপনের লক্ষে বিএনপির কান্ডারী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের সু-বার্তা ও দলের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দিতে মনোয়ার হোসেন খান দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিটি পূজামন্ডপে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বীদের আস্বস্ত করেছেন যে, যেকোন পরিস্থিতিতে বিএনপি অতীতেও তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে তাদেরকে বিশেষভাবে আহবান জানান। হিন্দু সম্প্রদায়ের লোকেরা অতীতেও বিএনপির সাথে ছিল এবং বর্তমানেও আমাদের সাথে আছে।  ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু- মুসলিম একই ভ্রাতিত্বের বন্ধনে আবদ্ধ হবে বলেও তিনি জানান। এ উপলক্ষে শ্রীপুরবাসীর প্রিয়নেতা মনোয়ার হোসেন খানকে সাথে নিয়ে শতশত নেতাকর্মীরা শ্রীপুর উপজেলা সদরে বিশাল শো- ডাউন ও বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি শ্রীপুর মহিলা কলেজ এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার পূজামন্ডপগুলো প্রদক্ষিন করে। 

পূজামন্ডপ পরিদর্শনকালে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বিভিন্ন পূজামন্ডপে আলোচনা সভাতেও মিলিত হন। আলোচনা সভা ছাড়াও তাঁর সাথে ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায়সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। 

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪