| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘পূজায় এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ১০:২১:০৩:পূর্বাহ্ন  |  ২০৬২৬৬৯ বার পঠিত
‘পূজায় এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি’

সিনিয়র রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)  কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, ঢাকা শহরে ২৫৪ টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই। কেউ নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নিবে।

বুধবার (১ অক্টোবর) বিকালে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসব কথা বলেন তিনি।  

তিনি আরও বলেন, আগামীকাল বিসর্জনের দিনেও যাতে ভক্তবৃন্দ উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দিতে পারে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

ডিএমপি কমিশনার বলেন, এই দেশে শত শত বছর যাবৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাই বোনের মত বসবাস করে আসছে। এ সম্প্রীতি যাতে কোন ভাবেই বিনষ্ট না হয় এবং পরবর্তী প্রজন্ম যাতে নষ্ট না করে এ দিকে সকলকে খেয়াল রাখতে হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪