| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৩৬৫৯০৭ বার পঠিত
সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বরিশাল-৫ আসনে (সদর) সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) দুপুরে তাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ডিএমপি। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাকে রাজধানীর বাসা থেকে গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগের এই নেত্রী বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় জেবুন্নেসাকে আসামি করা হয়। তাকে এসব মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ। 

উল্লেখ্য, জেবুন্নেসা আফরোজের স্বামী শওকত হোসেন হিরন বরিশাল সিটি করপোরেশনের মেয়র এবং পরবর্তী সময়ে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১৪ সালের ৯ এপ্রিল হিরণ মারা যাওয়ার পর তার নির্বাচনী আসন শূন্য হলে উপনির্বাচনে স্ত্রী সংসদ সদস্য হন। তবে পরের নির্বাচনে তিনি আর মনোনয়ন পাননি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪