| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ০০:০৯:১৮:পূর্বাহ্ন  |  ১০৮৬ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় শুক্রবার (৫ জুন) রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। দ্রুত পদক্ষেপের ফলে মাত্র ১৪ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যায় এবং আগুন নেভানোর সময় আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪