| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মরক্কোতে পুলিশ স্টেশনে আগুন দিল জেন-জিরা, গুলিতে নিহত ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ১০:২০:৪৬:পূর্বাহ্ন  |  ২২৩২৬৫৫ বার পঠিত
মরক্কোতে পুলিশ স্টেশনে আগুন  দিল জেন-জিরা, গুলিতে নিহত ২
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোতে ৬ষ্ট দিনের মতো জেন-জি বিক্ষোভ চলছে।  স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) দক্ষিণ মরক্কোর একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর সময় কর্মকর্তাদের গুলিতে ২ জন নিহত হন। জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে চলা এই বিক্ষোভ থেকে এখন পর্যন্ত চার শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পুলিশ দাবি করেছে, তারা ছুরি হাতে ছিল। অস্ত্র লুটের চেষ্টা হলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।

জেন-জি-২১২ ও মরোক্কান ইয়ুথ ভয়েসের মতো তরুণ গোষ্ঠীর নেতৃত্বে বিক্ষোভের ঢেউ কমপক্ষে ১১টি শহরে ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যসেবা, ক্রমবর্ধমান বৈষম্য এবং দুর্বল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ থেকে তরুণরা রাস্তায় নামেন। দিন দিন তাদের সঙ্গে বিভিন্ন বয়সী মানুষ যোগ দিচ্ছেন। গত শনিবার থেকে রাবাতে শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছিল; কিন্তু পুলিশ গণগ্রেপ্তার শুরু করলে ক্ষোভ বাড়ে। 

এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪