| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে আগামীকাল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১০:৪৮:২৪:পূর্বাহ্ন  |  ৪২৮৭৫৪৯ বার পঠিত
বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে আগামীকাল
ছবির ক্যাপশন: বেনাপোল স্থলবন্দর

বেনাপোল প্রতিনিধি :শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ছয় দিনের ছুটি শেষে আগামীকাল শনিবার থেকে বেনাপোল  স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। 

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায়  বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ  অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান  রহমান।

সাজেদুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়। আগামীকাল শনিবার সকাল থেকে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ওপারে দূর্গা পুজার ছুটি থাকায় ২৮ সেপ্টেস্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ৪ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলে  তিনি জানান। এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪