| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় ছেলের হাতে বাবা খুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১২:৪৯:৫৯:অপরাহ্ন  |  ২০২৯১১৫ বার পঠিত
খুলনায় ছেলের হাতে বাবা খুন

খুলনা প্রতিনিধি:

খুলনায় নেশার জন্য দাবি করা টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ছেলে আবু বকর লিমন প্রথমে শ্বাসরোধ ও পরে ধারালো বঁটি দিয়ে পিতা লিটন খানকে গলা কেটে হত্যা করেছে। 


বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায় হত্যাকাণ্ডটি ঘটে।

ঘটনা পর থেকে ঘাতক লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছে। নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন। ১৭ বছর বয়সি ঘাতক আবু বকর লিমন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত।



সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিল। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় পিতা টাকা দিতে অস্বীকৃতি জানায়।

বৃহস্পতিবার রাতে স্ত্রী অন্যত্র গেলে লিটন খান বাসায় একা থাকে। সুযোগটি কাজে লাগায় ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী। প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে ও পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে।


ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে নিহতের ছেলে আবু বকর লিমন ও তার স্ত্রী চাঁদনী সরাসরি জড়িত। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বঁটি উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্ত শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪