| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ২৩:২০:৪৪:অপরাহ্ন  |  ২০২৮২৩৩ বার পঠিত
শার্শায় বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে  প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ছবির ক্যাপশন: বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম

বেনাপোল প্রতিনিধি :যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫)  ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতার পরিবার গরিব হওয়ার কারণে লম্পট আসাদ তাদের ঘটনাটি পুলিশকে না জানানো এবং ধামাচাপা দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) সকালে  উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে। অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

প্রতিবেশীরা বলেন, অভিযুক্ত আসাদ ওই কিশোরীর বাড়ির পিছনে নিয়মিত বসে থাকতো এবং বিভিন্ন সময় তাকে উত্যক্ত করে আসছিল। শুক্রবার দুপুরে  কিশোরীকে বাড়ির পাশে একা পেয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। প্রতিবেশীরা আরও বলেন, আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে ওই কিশোরী ও ধর্ষক আসাদুলকে থানায় নিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রতিবন্ধী কিশোরী এবং অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৮। এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪