| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পালাউয়ের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ০১:২৮:৩৫:পূর্বাহ্ন  |  ২০৪৭৭২৬ বার পঠিত
পালাউয়ের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক : ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র পালাউয়ের রাষ্ট্রপতি সুরাঙ্গেল এস হুইপস জুনিয়রের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ। স্থানীয় সময় শুক্রবার (৩ অক্টোবর) ম্যানিলার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।

দূতাবাস জানায়, গত ৩০ সেপ্টেম্বর এই পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ রাষ্ট্রপতিকে গত ৫৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে অবহিত করেন। এবং তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের সফল মেয়াদ কামনা করেন এবং পালাউয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ সমদূরবর্তী দূত হিসেবে পালাউয়ের দেখভাল করেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪