| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর আরও কয়েক স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৩৬৪৬৭৩ বার পঠিত
রাজধানীর আরও কয়েক স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রোববার (১৮ মে) থেকে রাজধানীর আরও কয়েক স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১৭ মে) সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল রোববার (১৮ মে) হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

দুদিন আগে অর্থাৎ গত বৃহস্পতিবারও (১৫ মে) রাজধানীর বেশ কিছু স্থানে এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানগুলো হচ্ছে, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে। এসব স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে ডিএমপি।


রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪