| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রেণে চার ইউনিট

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৩৬৩৯৬৪ বার পঠিত
মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রেণে চার ইউনিট
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার মতিঝিলে শাহজালাল ইসলামি ব্যাংক ভবনের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রেণে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করছে। 

শনিবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। 

তিনি জানান, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে মতিঝিলে শাহজালাল ইসলামি ব্যাংক ভবনের পাশে একটি বাসা-বাড়িতে আগুনের সংবাদ পাওয়া যায়। ৬টা ২৫ মিনিটে প্রথম একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪