| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৩৬৩০২২ বার পঠিত
ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দুর্নীতির  অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট
ছবির ক্যাপশন: ড. মইনুল খান

স্টাফ রিপোর্টার :   ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানের দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটটি শুনানির শুনানি হতে পারে। 

আইনজীবী সাগরিকা ইসলাম জানান,  গত বুধবার ব্যবসায়ী এস এম মোরশেদের পক্ষে এই রিট করা হয়।  রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক, বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) এবং ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানকে বিবাদী করা হয়েছে।

তিনি আরও জানান. আবেদনে ড. মইনুল খানের আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে যথাযথ পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।  

এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগ তদন্তে সাত দিনের মধ্যে ৫ সদস্যের উচ্চ পর্যায়ে কমিটি গঠন ও ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া মইনুল খান যেন দেশ ছাড়তে না পারেন সে জন্য নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

জানা গেছে, এর আগে গত বছরের ২ এপ্রিল  ‘এনবিআরের দুর্নীতিবাজ সদস্য মইনুল খানের ঘুষ বাণিজ্য, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জন প্রসঙ্গে ‘ অনুসন্ধান চেয়ে দুদক চেয়ারম্যান বরাবর এস এম মোরশেদ আবেদন দেন। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় ২০ অক্টোবর আইনি নোটিশ দেওয়া হয়। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করা হয়। 


রিপোর্টাস২৪/ এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪