| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরের বজ্রপাতে তুলার গোডাউনে আগুন

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫৮৩৫৬৩ বার পঠিত
ফরিদপুরের  বজ্রপাতে তুলার গোডাউনে আগুন
ছবির ক্যাপশন: ফরিদপুরের বজ্রপাতে তুলার গোডাউনে আগুন

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর

ফরিদপুরের কানাইপুর বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গোডাউন আগুনে পুড়ে ভস্মীভূত   হয়েছে। 

শনিবার ১৭ই মে রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে 

প্রত্যক্ষদর্শীরা জানান,  রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এ সময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের খেজুর গাছে উপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছের অংশবিশেষ গোডাউনের উপর পড়লে আগুন ছড়িয়ে পড়ে। তুলার গোডাউন পুড়ে যায়।

কানাইপুর বাজারের ব্যবসায়ী দিপংকর ঘোষ জানান, ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। তুলার গোডাউনের পাশের একটি খেজুর গাছের উপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছেরই অংশ বিশেষ গোডাউনের চালের উপর পড়লে গোডাউনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গোডাউনে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে এহে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এখানে এসে জানতে পারলাম বজ্রপাতে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪