| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫৮১৯১৯ বার পঠিত
উত্তরায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
ছবির ক্যাপশন: রাজধানীর উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এসআই (উপ-পরিদর্শক) কেএম মনসুর আলী (৪৫) নিহত হয়েছেন

রিপোর্টার্স ডেস্ক :

রাজধানীর উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এসআই (উপ-পরিদর্শক) কেএম মনসুর আলী (৪৫) নিহত হয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন।

রোববার(১৮ মে) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক এস আই মোহাম্মদ আলী জানান, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

তিনি আরও জানান, তিনি দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। নিহত কেএম মুনসুর আলী পুলিশের ৩৪ তম আউটসাইড ক্যাডেট এসআই পদে যোগদান করেছিলেন।

মনসুর আলী পল্লবীর বাইসারটেক ২৫/২ নম্বর বাসায় থাকতো। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী শিল্পি খাতুনও এসআই পদে গুলশান থানায় কর্মরত আছেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে থাকা অবস্থায় ট্রেনের ধাক্কায় দক্ষিণখান থানার এসআই কেএম মনসুর আলী গুরুতর আহত হন। পরে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪