| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ২১:৩০:১৪:অপরাহ্ন  |  ২১৯৬২৭৫ বার পঠিত
ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ছবির ক্যাপশন: ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রিপোর্টার্স২৪ ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে।

তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি।  এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪৩ মিনিটে মিন্দানাও এর মানায় শহরে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার প্রথম ভূমিকম্পটি। এর কিছুক্ষণ আসে পর ৭ দশমিক ২  মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির আঘাত।

এক বার্তায় মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইএসজিএস জানিয়েছে, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪