| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেনেজুয়েলার সাহসী নেত্রী মাচাদো পেলেন শান্তিতে নোবেল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ০৩:৩১:০২:পূর্বাহ্ন  |  ২১৯৬৮২৭ বার পঠিত
ভেনেজুয়েলার সাহসী নেত্রী মাচাদো পেলেন শান্তিতে নোবেল
ছবির ক্যাপশন: ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

রিপোর্টার্স২৪ ডেস্ক : ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন  । শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয় শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় ।

নরওয়েজিয়ান নোবেল কমিটি ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে।

এক বিবৃতিতে নোবেল কমিটি বলেছে,  ‘২০২৫ সালের শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও নিবেদিতপ্রাণ শান্তির নেত্রীর কাছে। তিনি এমন এক নারী, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন। ভেনেজুয়েলার ডেমোক্র্যাটিক ফোর্সেসের নেত্রী হিসেবে মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার নাগরিক সাহসিকতার অন্যতম অসাধারণ উদাহরণ।’

 বিবিসি জানায়, এ বছর নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয় ৩৩৮ জনকে। যারমধ্যে ২৪৪ জন ব্যক্তি,  বাকি ৯৪টি মনোনয়ন দেওয়া হয় প্রতিষ্ঠান বা সংগঠনকে।

গত বছর নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে কাজ করা  জাপানি সংগঠন নিহন হিদানকিওকে। 

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪