| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ০১:৫৩:০০:পূর্বাহ্ন  |  ১৯৯৮৭৯৮ বার পঠিত
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের চোখে পড়ে পুকুরে ভাসমান মরদেহটি। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ সকালে পুকুরে ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে সব দিক বিবেচনা করে তদন্ত চলছে— এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪