| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন আন্তঃমহাদেশীয় সর্বাধুনিক ‘হোয়াসং-২০’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ০৩:৪৫:৩৫:পূর্বাহ্ন  |  ২১৯৩৫৫৫ বার পঠিত
নতুন আন্তঃমহাদেশীয় সর্বাধুনিক ‘হোয়াসং-২০’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশাল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজন শেষে শুক্রবার রাতে এই কুচকাওয়াজ শুরু হয় বলে শনিবারের প্রতিবেদনে জানিয়েছে কেসিএনএ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অনুষ্ঠানে পিয়ংইয়ংয়ে যাওয়া বিদেশি অতিথিদের মধ্যে চীনের প্রিমিয়ার লি চিয়াং, সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো লামও আছেন।

কুচকাওয়াজে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া তাদের সর্বাধুনিক হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখিয়েছে, যাকে কেসিএনএ বর্ণনা করেছে ‘দেশের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থাপনা’ হিসেবে।

বিশ্লেষকরা বলছেন,করাহোয়াসং সিরিজের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো জায়গায় হামলার সক্ষমতা দিলেও সুনির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্রটি পৌঁছে দেওয়ার মতো গাইডেন্স ব্যবস্থাপনা দেশটির আছে কিনা, বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় এগুলোর ওয়ারহেডের টিকে থাকার সক্ষমতা কেমন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

‘চলতি বছর শেষ হওয়ার আগেই এই হোয়াসং-২০ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা দেখবো বলে মনে হচ্ছে। এটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনে সক্ষম করে বানানো হয়েছে। একাধিক ওয়ারহেড যুক্তরাষ্ট্রের এখনকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনার ওপর চাপ সৃষ্টি করবে এবং কিম যে কার্যকর প্রতিরোধ ক্ষমতা অর্জনকে প্রয়োজনীয় মনে করেন, তা অর্জনে সাহায্য করবে,” বলেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের অঙ্কিত পান্ডা।

কুচকাওয়াজে দেওয়া ভাষণে কিম  উত্তর কোরিয়ার সৈন্যদের উৎসাহ যুগিয়ে বলেছেন, কেবল দেশের প্রতিরক্ষাতেই বীরত্ব দেখাচ্ছে না সামরিক বাহিনী, তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠায় দূরদূরান্তেও কাজ করছে।


কিম বলেন,আমাদের সেনাবাহিনীকে এমন এক অদম্য সত্ত্বায় পরিণত হতে হবে যা সব হুমকি নস্যাতে সক্ষম।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪