| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১৬:৩৮:২৪:অপরাহ্ন  |  ২১৯০৩২৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

রিপোর্টার্স২৪ ডেস্ক  : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতের দিকে (স্থানীয় সময়) অঙ্গরাজ্যটির লিল্যান্ড শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

লিল্যান্ডের মেয়র জন লি গার্ডিয়ানকে জানান, শুক্রবার মাঝরাতে লিল্যান্ডের প্রধান সড়কে স্থানীয় হাইস্কুলের ফুটবল ম্যাচ শেষে বিজয়ী দলের উদ্‌যাপনে ভিড় জমে। তখনই সেখানে হামলা চালানো হয়। আহতদের মধ্যে চারজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি, তবে পুলিশ অভিযানে রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, অন্যদিনের তুলনায় শুক্রবার লিল্যান্ড শহরে লোকজনের আনাগোনা একটু বেশি ছিল। যুক্তরাষ্ট্রের স্কুল বা কলেজের সাবেক ছাত্রদের স্বাগত জানানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘হোমকামিং’ এর দিন ছিল এটি। দিনটি উপলক্ষ্যে স্থানীয় এক হাইস্কুল ফুটবল খেলার আয়োজন করেছিল।

এদিকে, একই রাতে মিসিসিপির আরেক ছোট শহর হাইডেলবার্গেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেখানেও স্থানীয় ‘হোমকামিং’ সপ্তাহান্তে হামলায় দুইজন নিহত হন বলে জানিয়েছেন শহরটির পুলিশপ্রধান কর্নেল হোয়াইট।

পুলিশ বলছে, লিল্যান্ড ও হাইডেলবার্গের গুলিবর্ষণের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪