| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তানের কর্মকাণ্ড উসকানিমূলক: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৩:০১:৫৯:পূর্বাহ্ন  |  ২১৮৯৫৮১ বার পঠিত
আফগানিস্তানের কর্মকাণ্ড উসকানিমূলক: প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সীমান্তে সংঘাতের জন্য আফগানিস্তানকে দায়ী করে বলেছেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আপস হবে না। কড়া ও কার্যকরভাবে প্রতিটি উসকানির জবাব দেওয়া হবে।’। 


দুই দেশের সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে ব্যাপক গোলাগুলির কারণে শাহবাজ শরিফ আজ রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন।


বিবৃতিতে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ করে দিচ্ছে।


আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি গতকাল শনিবার রাতে বলেছেন, আফগান ভূখণ্ডে বারবার পাকিস্তানের সীমানা লঙ্ঘন ও বিমান হামলার জবাবে তালেবান ‘সফল প্রতিশোধমূলক অভিযান’ চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, অভিযানটি মধ্যরাতে শেষ হয়েছে।


চলতি সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। তবে ইসলামাবাদ ওই হামলার দায় স্বীকার করেনি; বরং তারা অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান প্রশাসন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে; যারা ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা চালাচ্ছে।


এরপর আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের মধ্যে সীমান্তে পাকিস্তানি সেনাদের সঙ্গে সংঘের্ষে জড়ান আফগান তালেবান যোদ্ধারা।


রিপোর্টার্স২৪/এসসি







ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪