| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ২৩:৩১:২০:অপরাহ্ন  |  ১৯৮৯৯৩২ বার পঠিত
শার্শায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন। নিহত আপন হোসেন (২১) শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।

তিনি বলেন, আপন মোটরসাইকেলে করে শার্শার পোতাপাড়া নানা বাড়ি যাচ্ছিলেন। লাউতাড়া মোড়ে পৌছালে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়। এসময় আপন মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসাপাতালে পাঠায়। সেখান থেকে আপনকে ঢাকায় রেফার করা হলে ঢাকা পৌছানোর আগেই সন্ধ্যার দিকে সে মারা যায়।

শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তারা থানায় মামলা করেনি। মামলা করতে তারা অনাগ্রহী। মরদেহ তাদের হেফাজতে রয়েছে। মামলা করতে চাইলে অবশ্যই আমরা সব রকম সহযোগিতা করবো।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪