| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৬:২১:৩২:পূর্বাহ্ন  |  ১৯৮৬০২১ বার পঠিত
মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি : "সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিনটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি কোর্ট রোড প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল ছালাম। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক শাকরিয়া হায়দার এ সময় সেখানে উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এসময় সেখানে ভূমিকম্প থেকে ভিকটিমকে উদ্ধার, আগুন লেগে গেলে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মহড়াটি উপভোগ করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪