| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেতানিয়াহুকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যহতি দেওয়ার আহ্বান জানালেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১২:০১:১১:অপরাহ্ন  |  ২১৮৩৬১৪ বার পঠিত
নেতানিয়াহুকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যহতি দেওয়ার  আহ্বান  জানালেন ট্রাম্প
ছবির ক্যাপশন: দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে মুক্তি দিতে ইসরায়েলি প্রেসিডেন্টকে বললেন ট্রাম্প

আশিস গুপ্ত, নতুন দিল্লি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে একটি বক্তৃতার সময় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগকে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যহতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগগুলো উল্লেখ করে ট্রাম্প বলেন, "আরে, আমার একটা বুদ্ধি আছে। মিস্টার প্রেসিডেন্ট, আপনি কেন তাঁকে ক্ষমা করে দিচ্ছেন না? চুরুট আর কিছু শ্যাম্পেন, কে পাত্তা দেয়?" নেতানিয়াহু অবশ্য সমস্ত ভুল কাজের অভিযোগ অস্বীকার করেন।

২০১৯ সালে তিনটি পৃথক মামলায় তাঁকে জালিয়াতি, ঘুষ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। এই মামলাগুলির মধ্যে একটিতে ধনী ব্যবসায়ীদের কাছ থেকে চুরুট ও শ্যাম্পেন সহ উপহার হিসেবে প্রায় ৭,০০,০০০ শেকেল (প্রায় $২,১০,০০০) গ্রহণ করার অভিযোগ রয়েছে। যদিও ইসরায়েলের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক, তবে বিশেষ পরিস্থিতিতে তাঁর ক্ষমা মঞ্জুর করার ক্ষমতা রয়েছে। 

২০২০ সালে শুরু হওয়া নেতানিয়াহুর বিচার রাজনৈতিক সংকট এবং সাম্প্রতিক সংঘাতের কারণে একাধিকবার বিলম্বিত হয়েছে, এবং এখনও কোনো রায় আসেনি। এই বছরের শুরুতে ট্রাম্প পুরো মামলাটি খারিজ করার আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে, নেতানিয়াহু এই প্রক্রিয়াটিকে ক্ষমতা থেকে তাঁকে সরানোর জন্য তাঁর বিরোধীদের দ্বারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা বলে বর্ণনা করেছেন।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪