| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি রকেট হামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ০৮:৪৭:৪৪:পূর্বাহ্ন  |  ২১৭৬৭৬০ বার পঠিত
পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি রকেট হামলা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ও পাকিস্তান পাল্টাপাল্টি রকেট হামলা চালিয়েছে। কাবুলে বিভিন্ন সূত্র থেকে এমন তথ্য জানা গেছে। স্থানীয় সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর চারটা নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শুরাবাক জেলায় রকেট হামলা চালায় পাকিস্তান। তবে হামলায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আফগান সূত্র জানায়, প্রথমে পাকিস্তানের দিক থেকে হামলা চালানো হয়। জবাবে আফগানিস্তান নতুন করে পাকিস্তানি চৌকি এবং অবস্থানের ওপর পাল্টা রকেট হামলা চালায়।

এই রকেট হামলা প্রমাণ করছে, কাতার ও ইরানের পরামর্শে যে অস্ত্রবিরতি শুরু হয়েছিল, তা ২৪ ঘণ্টা যেতে না যেতেই ভেঙে পড়ল। এতে অস্ত্রবিরতির ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্নও দেখা দিল। অবশ্য এর আগে সোমবার দুই পক্ষ থেকেই অস্ত্রবিরতিকে স্বাগত জানানো হয়েছিল।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪