| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর করে কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০২:৩৩:১৫:পূর্বাহ্ন  |  ১৯৬৬৭৬৯ বার পঠিত
শার্শায় দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর করে কারাদণ্ড
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি: গাঁজা রাখার অভিযোগে যশোরের শার্শা উপজেলার দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (১৫ অক্টোবর) বিশেষ দায়রা ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস.এম. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—শার্শার শিকারপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে মফিজুর রহমান এবং গোড়পাড়া গ্রামের উত্তরপাড়ার আলী হোসেন ওরফে ইয়াকুব আলীর ছেলে সাগর।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১০ নভেম্বর রাতে শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা একঝালা গ্রামের শুকুর আলীর বাড়ির সামনে থেকে মফিজুরকে একটি বস্তাসহ আটক করেন। এ সময় সাগর পালিয়ে যায়। পরবর্তীতে দুইটি বস্তা তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই এজাজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে এসআই মোস্তাফিজুর রহমান অভিযুক্ত দুজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেক আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন।

বর্তমানে মফিজুর রহমান কারাগারে থাকলেও আসামি সাগর পলাতক রয়েছে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪