| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে মানবাধিকার রক্ষাকারীদের সাথে নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৫:২৫:১৮:পূর্বাহ্ন  |  ১৯৬৬৬২২ বার পঠিত
বাগেরহাটে মানবাধিকার রক্ষাকারীদের সাথে নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: মানবাধিকার রক্ষাকারীদের সাথে নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে মানবাধিকার রক্ষা (DHRNS) শীর্ষক মানবাধিকার রক্ষাকারীদের সাথে জেলা পর্যায়ের নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সড়ে ১১ টায় বাগেরহাট প্রেসক্লাব কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর সোসাইটি'স হেল্পলেস (আশ বাংলাদেশ)। অনুষ্ঠানটি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MSF) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মো. কামরুজ্জামান, হেমায়েত হোসেন খোকন, শাহ আলম ফরাজী, ঝিমি মন্ডল, রবিউল তরফদার, রবিউল ইসলাম পান্নাসহ সভায় মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে মানবাধিকার রক্ষায় সমন্বিত নেটওয়ার্ক গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, ‘মানবাধিকার রক্ষাকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।’

এই নেটওয়ার্ক গঠনের মাধ্যমে জেলার মানবাধিকার সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪