কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান স্মরণে তিন দিনের স্মরণোৎসব। এবছরই প্রথম এ আয়োজন হবে রাষ্ট্রীয়ভাবে। এ নিয়ে খুশি সাধু-ভক্ত ও লালন অনুষারীরা।
লালন মেলা ঘুরতে আসা দর্শক মিলন আলি জানান, ‘এই প্রথম বারের মত লালন স্মরণনোৎসব রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে যার কারণে মেলা দারুণ সাজানো গোছানো, পরিবেশও অনেক সুন্দর।
‘লালন অনুসারি বাউল শহিদুল জানান আগের থেকে এবারের আয়োজন ভালো লাগছে সাঁইজির কাছে আমরা বছরে দুইবার আসি, এসে যদি মাজারের পরিবেশ ভালো না পাই খুব খারাপ লাগে কিন্তুু এবার রাষ্ট্রীয়ভাবে তিরোধান দিবস পালন হচ্ছে বিধায় সব কিছু সাঁইজির নামে আরাধনার মত পরিবেশ করেই সাজানো হয়েছে।’
শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় রাষ্ট্রীয়ভাবে এ আয়োজনের শুভ উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে ইতোমধ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সাধু-ভক্তরা ছুঁটে এসেছেন লালন আঁখড়াবাড়ি ও মাজার প্রাঙ্গণে।
শুক্রবার সাধুদের রীতিতে অনুষ্ঠান শুরু হলেও গ্রামীণ মেলা চলবে তিনদিন ধরে। সেই সাথে আলোচনা-সভাও বসবে গভীর রাত অবধি লালনের গানের আসরে। মেলা শেষ হবে (১৯ অক্টোবর) রোববার। এবারে লালন মুক্ত মঞ্চে আলোচনা সভার পাশাপাশি প্রখ্যাত প্রয়াত লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনের স্মরণে আলোকচিত্র প্রদর্শন করা হবে।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা