| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস পালন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০৪:৩৯:৫১:পূর্বাহ্ন  |  ১৯৬২৮৮৪ বার পঠিত
ঝিনাইদহে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস পালন

ঝিনাইদহ প্রতিনিধি : বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, এডিএম সুবীর কুমার দাশ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আলিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, বাউল সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা ও ঝিনাইদহ জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটনসহ সাংস্কৃতিক অজ্ঞেিনর নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা লালন শাহের জীবন ও দর্শনের ওপর গুরুত্বারোপ করে বলেন, লালন শাহ্ ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে ভালোবাসা ও ঐক্যের বাণী প্রচার করেছেন। তার কথা ও গান আধ্যাত্মিক ও সুফিবাদের পরিচয় বহন করে।

আলোচকরা বলেন, আজকের বিভাজিত সমাজে লালনের মানবতাবাদী শিক্ষা আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। তাঁর গান ও দর্শন আমাদের শেখায়— “মানুষ ভজলে সোনার মানুষ হবি”। আলোচনা সভা শেষে স্থানীয় বাউল সমিতির শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন। এতে শ্রোতারা গভীর আবেগে আপ্লুত হয়ে পড়েন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪