| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ওএমএসের ৩০ কেজি করে চাল পেলেন ৪১৯ উপকারভোগী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৪:৩৭:০৮:পূর্বাহ্ন  |  ১৯৫৮৬৭০ বার পঠিত
বাগেরহাটে ওএমএসের ৩০ কেজি করে চাল পেলেন ৪১৯ উপকারভোগী

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার মেসার্স সাইফুল ট্রেডার্সের আওতায় শনিবার (১৮ অক্টোবর) দুপুরে খাদ্য নিরাপত্তা (ওএমএস) কার্যক্রমের মাধ্যমে ৪১৯ জন উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করা হয়।

তবে, বিতরণকালে অভিযোগ ওঠে, প্রত্যেকে নির্ধারিত ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি ৫০০ গ্রাম করে চাল পাচ্ছেন। বিষয়টি দ্রুত জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. মুস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি পরিদর্শন করেন।


ইউএনও এস.এম. মুস্তাফিজুর রহমান বলেন, সাইফুল ট্রেডার্সের অনিয়মের তথ্য পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। দেখি প্রত্যেক উপকারভোগীকে ১ কেজি ৫০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে। আমরা সংশ্লিষ্ট ব্যবসায়ীকে প্রাথমিকভাবে সতর্ক করেছি। যাদের কম দেওয়া হয়েছিল, তাদের ডেকে এনে বাকি চাল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি।

উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে ৪১৯ জন উপকারভোগী তাদের প্রাপ্য পূর্ণ ৩০ কেজি চাল পেয়েছেন। এলাকাবাসী ও উপকারভোগীরা প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪