| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি শিক্ষার্থীদের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ০৬:৪১:০৪:পূর্বাহ্ন  |  ২৫১৯২১৪ বার পঠিত
শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি শিক্ষার্থীদের

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাকসু ) ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ফের সরব হয়েছেন শিক্ষার্থীরা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনা বাস্তবায়নের দাবি জানিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা আজ এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন একাধিকবার মৌখিক আশ্বাস দিলেও দীর্ঘ এক বছরেও 'শাকসু ' নির্বাচনের কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাঁরা বলেন, ছাত্র সংসদ ছাড়া শিক্ষার্থীদের অধিকার আদায়, নেতৃত্ব বিকাশ ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা অসম্ভব।

গত ১৯ অক্টোবর রোডম্যাপ ঘোষণার জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলেও তা ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এই প্রেক্ষাপটে তাঁরা অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামীকাল দুপুর ২টা থেকে প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪