| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করলো ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ২২:৩৩:৪৭:অপরাহ্ন  |  ২১৩৪১৪৩ বার পঠিত
যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করলো ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করতে মস্কোকে আহ্বান জানিয়েছিল হোয়াইট হাউস; কিন্তু মস্কো এতে সম্মত না হওয়ায় নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। আপাতত নিকট ভবিষ্যতে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের কোনো সম্ভাবনা নেই।”

ওই কর্মকর্তার জানান, কয়েক দিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরারপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও’র। সেই ফোনালাপে দুই প্রেসিডেন্টের আসন্ন বৈঠক উপলক্ষ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার শর্ত দিয়েছিলেন। ল্যাভরভ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে পরে মস্কোর পক্ষ থেকে বলা হয়, সংঘাতের এই পর্যায়ে আপাতত যুদ্ধবিরতি সম্ভব নয়। এর পরেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪