| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহত ৩৫

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ০০:৪৪:১৩:পূর্বাহ্ন  |  ২১৩৪০৪৭ বার পঠিত
জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহত ৩৫
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ৩৫ জন নিহত হয়েছেন। একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর বিস্ফোরিত হয়ে ৩৫ জন নিহতসহ বহু আহত হয়েছেন ।

মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির ফেডারেল রোড সেইফটি কোর (এফআরএসসি) জানিয়েছে। 

নাইজারে এফআরএসসির সেক্টর কমান্ডার আইশাতু সা’আদুর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যায় আর চুইয়ে পেট্রল পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই এই পেট্রলে আগুন ধরে যায়। এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।  এ ঘটনায় অন্তত ৩৫ জন নিহত ও বহু আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। দেশটিতে পাইপলাইন অবকাঠামোর স্বল্পতা থাকায় পেট্রলিয়াম পণ্য প্রধানত সড়কপথেই সরবরাহ করা হয়। আর সড়কপথগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় সেগুলো ভাঙাচোরা ও গর্তে ভরা। 


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪