| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৫ জন আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ০২:৫০:১৯:পূর্বাহ্ন  |  ১৯৩৪০৩২ বার পঠিত
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৫ জন আটক

বেনাপোল প্রতিনিধি : পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে প্রবেশের চেষ্টা করার সময় একই পরিবারের ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার(২২ অক্টোবর) ভোরে বেনাপোল সাদিপুর গ্রামের, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ঘেষা আবু হাসানের আমবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্তের মেইন পিলার ১৯/১-এস হতে প্রায় ১০০ গজ ভেতরে সাদীপুর গ্রামের একটি আমবাগানে কয়েকজন বাংলাদেশি ভারতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একই পরিবারের ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন রঞ্জন বাড়ৈ (৩৮), তার স্ত্রী কনিকা বাড়ৈ (২৮), মেয়ে রিতিকা বাড়ৈ (১৪), ছেলে রাজু বাড়ৈ (১২) ও রিপা বাড়ৈ (১২)। তারা সবাই বরিশাল জেলার বানাইপাড়া থানার বিসারকান্দি গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, আটককৃরা পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪