| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৬:০৯:২৫:পূর্বাহ্ন  |  ১৯২৩১৯৮ বার পঠিত
দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার সৎ ভাইয়েরা। এ সময় জাহিদুলের ছেলে রাব্বি ও ভাই শরিফুল গুরুতর আহত হন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের ভেলু মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভেলু মণ্ডলের দুই স্ত্রী’র ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিলো। এ বিরোধের জেরে জাহিদুলের সৎ ভাই এনামুল ও বাদলসহ তাদের লোকজন ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জাহিদুল ভেলু মণ্ডলের দ্বিতীয় স্ত্রীর সন্তান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪