| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তানে হামলা, পাকিস্তানের প্রতি নিন্দা মানবাধিকার জোটের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ২৩:৫৪:৩৩:অপরাহ্ন  |  ২১১৭৫১৩ বার পঠিত
আফগানিস্তানে হামলা, পাকিস্তানের প্রতি নিন্দা মানবাধিকার জোটের
ছবির ক্যাপশন: আফগানিস্তানে হামলা, পাকিস্তানের প্রতি নিন্দা মানবাধিকার জোটের

ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে বেসামরিক লোকদের ওপর হামলার অভিযোগে পাকিস্তানের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার অ্যালায়েন্স। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে মানবাধিকার কর্মীদের এই জোট নিন্দা জানিয়ে বলেছে, এই হামলা আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন।

মানবাধিকার অ্যালায়েন্সের বিবৃতিতে বলা হয়, নিরপরাধ মানুষের রক্ত ও জাতীয় সার্বভৌমত্বের মর্যাদা রক্ষা করতে হবে। সাধারণ আফগান নাগরিকরাই ‘সন্ত্রাসপ্রণোদিত রাজনীতির’ বলি হচ্ছে। সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা এবং সন্ত্রাসবাদের মূল কারণগুলো মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

খামা প্রেস তাদেরন এক প্রতিবেদনে বলছে, পাকিস্তান দীর্ঘদিন ধরে তালেবানের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে ওই সম্পর্ক ও আঞ্চলিক মিত্রতার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪