| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০২:৪২:০২:পূর্বাহ্ন  |  ১৮৯৭৮২৮ বার পঠিত
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামের বেতনা নদীর পাড়ের একটি ঝোপের মধ্যে থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

স্থানীয় এক কৃষক জানান, তার বাড়ির পাশে ঝোপের মধ্যে লাল কাগজে মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে শার্শা থানার আওতাধীন গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে খবর দেন। পুলিশ এসআই আনিসুর রহমানের নেতৃত্বে বোমা নিস্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেল বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সব বোমা নিস্ক্রিয় করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “উদ্ধারকরা বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪