| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় তুরস্ক বাহিনীর উপস্থিতি মেনে নেবেনা ইসরায়েল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০১:৩৮:৩০:পূর্বাহ্ন  |  ২০৮৭৬০৭ বার পঠিত
গাজায় তুরস্ক বাহিনীর উপস্থিতি মেনে নেবেনা ইসরায়েল
ছবির ক্যাপশন: গাজায় তুরস্ক বাহিনীর উপস্থিতি মেনে নেবেনা ইসরায়েল

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেছেন, তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে বৈরী অবস্থান নিয়েছে। সস্বাভাবিকভাবেই, গাজা উপত্যকায় তাদের সশস্ত্র বাহিনীর উপস্থিতি আমাদের জন্য একদমই যুক্তিসংগত নয়। আমরা এই প্রস্তাবে রাজি নই এবং মার্কিন মিত্রদের সেটা জানিয়েও দেওয়া হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

এতে বলা হয়, প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনা অনুযায়ী কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। ট্রাম্পের পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা। তবে প্রস্তাবিত বাহিনীতে যোগদানের বিষয়ে আরব ও অন্যান্য দেশের আদৌ আগ্রহ আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

যেসব দেশ অন্তত ইসরায়েলের প্রতি ন্যায্য আচরণ করে, তাদেরই কেবল প্রস্তাবিত বাহিনীতে সেনা পাঠানো উচিত বলেও মন্তব্য করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

গাজার নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিসর, কাতার, তুরস্ক এবং আজারবাইজানের সঙ্গে হোয়াইট হাউজ আলাপ চালিয়ে যাচ্ছে।



রিপোর্টার্স২৪/টিআই/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪