| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৫ ইং | ০৩:৩৫:১২:পূর্বাহ্ন  |  ১৮৮৭০৫৭ বার পঠিত
কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
ছবির ক্যাপশন: নিহত মাসুদ শেখ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ (৪৬) নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। 

নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তিনি বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের মৃত সবুর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘সোমবার (২৭ অক্টোবর) রাতে শুক্তগ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি খেলার মাঠে মীমাংসা হয়ে যায়। তবে রাত সাড়ে ৯ টার দিকে খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন মাসুদ শেখের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪