| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ০৪:৩৫:২০:পূর্বাহ্ন  |  ১৮৭৮৮২৩ বার পঠিত
নড়াইলে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে এ রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডুসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ। 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্য্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদরের ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার ৮শ’ ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্যোগ নেয় জেলা কৃষি বিভাগ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪