ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজ শাখার উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠ প্রাঙ্গণে নবাগত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানরে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ–২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জনাব আলী আজম মো. আবু বকর, বিজিএমইএ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী কামরুল ইসলাম এবং ড. কামরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও শিক্ষক পরিষদের সম্পাদক, কেসি কলেজ।
ক্যারিয়ার গাইডলাইন সেশনে বক্তব্য রাখেন ডা. কাজী কামরুল হাসান শিশির (এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ), প্রাক্তন প্রধান পরিচালক, রেটিনা বাংলাদেশ এবং খন্দকার আবু নাঈম, ভিপি, ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সরকারি কেশব চন্দ্র কলেজ শাখার সভাপতি এস. এম. মাহবুব ইসলাম।
আলোচনায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, নৈতিকতা, নেতৃত্বগুণ এবং জীবনের লক্ষ্য নির্ধারণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তারা নবীন শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র ও দক্ষতার সমন্বয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা