| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১০:০৫:১৪:পূর্বাহ্ন  |  ১৮৭৭২৬৩ বার পঠিত
ঝিনাইদহে ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) এই মামলাটি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সুভাষ চন্দ্র বসু। 

অভিযুক্ত ব্যক্তির নাম উজ্জ্বল মুসল্লি (৩০)। তিনি উপজেলার বড় তালিয়ান গ্রামের মৃত সাহাৎ মুসল্লির ছেলে। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৭ অক্টোবর বিকালে ভিকটিম মেয়েটি প্রতিদিনের ন্যায় স্কুল ও প্রাইভেট শেষে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে কোলাবাজার থেকে ব্যাটারী চালিত ভ্যানে ওঠে। একই ভ্যানে ওঠে আসামি উজ্জল মুসল্লি। পথিমধ্যে পারখালকুলা গ্রামের শিব মন্দির সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছালে উজ্জল তার বুকসহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। সেসময় ওই শিক্ষার্থীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামি উজ্জ্বল পালিয়ে যায়। যাওয়ার সময় ভিকটিমকে জানায় এ বিষয়ে কাউকে কিছু বলাবলি করলে তার পরিবারের সদস্যদের খুন করারও হুমকি দেয় আসামি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরের দিন ভিকটিমের বাবা থানায় উজ্জলকে আসামি করে মামলা দায়ের করেন। তবে, ঘটনাটি জানাজানি হওয়ায় আসামি আত্মগোপনে চলে গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতোমধ্যে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪