| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানের ৬ সেনা নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৩:১৯:১৪:পূর্বাহ্ন  |  ২০৭৩২০৪ বার পঠিত
সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানের ৬ সেনা নিহত
ছবির ক্যাপশন: সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানের ৬ সেনা নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক : সন্ত্রাসবিরোধী অভিযানে গিয়ে প্রাণ হারালেন পাকিস্তানের ছয় সেনা সদস্য। আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার কুরাম জেলায় তীব্র সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আইএসপিআর জানায়, নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী গ্রুপ ‘ফিতনা আল খাওয়ারেজ’-এর তৎপরতার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এতে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটে। হামলায় নিহত ছয় সেনা হলেন—ক্যাপ্টেন নোমান সালিম (২৪), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়েক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহি আইজাজ আলী (২৩), সিপাহি মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহি মুহাম্মদ শাহবাজ (৩২)।

অভিযানে জঙ্গিগোষ্ঠীটির সাত সদস্যও নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং পুরো অঞ্চলজুড়ে বড় ধরনের অভিযান চলছে। আইএসপিআর সূত্র আরও জানায়, সীমান্ত পারের সহযোগিতায় ওই সন্ত্রাসীরা এলাকায় অবস্থান নিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে এবং কুরাম অঞ্চলকে সম্পূর্ণ নিরাপদ করা হবে।

এ ঘটনায় শোক প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, দেশ রক্ষায় শহীদদের এই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের সাহসিকতায় পাকিস্তান গর্বিত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪