| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মরিয়ম মেমোরিয়াল স্কুলের শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০০:২৮:০৮:পূর্বাহ্ন  |  ১৮৬৩৫৮৬ বার পঠিত
মরিয়ম মেমোরিয়াল স্কুলের শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

বেনাপোল প্রতিনিধি : “বেনাপোলের ঐতিহ্যবাহী মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার সপ্নাকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানিয়েছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্কুল প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি- মো. হাবিবুর রহমান হবি।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক রমজান আলী, মোহাম্মদ ইন্তাজুর রহমান, মোহাম্মদ বদরুল আলম, জহুরা খাতুন, মো. শরিফুল ইসলাম,নুরুন্নাহার,মাহমুদা সুলতানা কেয়া, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ এনামুল হক, হাসান ওয়াজেদ, সাব্বির হোসেন, মোহাম্মদ আল মামুন, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ তাহের, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ নয়ন হোসেন, মোহাম্মদ আব্দুল খালেক, বিলকিস খাতুন সহ স্কুলের সকল শিক্ষার্থী।

ম্যানেজিং কমিটির পক্ষ থেকে শিক্ষক সেলিনা আক্তার সপ্নাকে বিদায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও প্রিয় শিক্ষকের জন্য শিক্ষার্থীরা নানা উপহার সামগ্রী তার হাতে তুলে দেন।

শিক্ষক সেলিনা আক্তার ১৯৯১ সালের মে মাসের দুই তারিখে উক্ত স্কুলে তার শিক্ষকতা জীবণ শুরু করেন। অবসর নেন আজ ৩০ অক্টোবর ২০২৫ ইং তারিখ। অত্যন্ত সুনামের সাথে তিনি তার কর্মজীবনের সমাপ্তি ঘটান। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪