| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শা বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ১১:২১:১০:পূর্বাহ্ন  |  ১৮৬১২৫১ বার পঠিত
শার্শা বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে  মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩১অক্টোবর বিকাল ৫টার  সময়  উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন  সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী। সঞ্চালনা করেন  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জোবায়ের হোসেন শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

এ সময় আরো বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহারাব হোসেন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, বেনাপোল পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মেহেরউল্লাহ, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪